শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস উদযাপিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুর ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনু্ষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
শিক্ষক নেতা জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব প্রমুখ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































